ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ মে, ২০২৬ ১৫:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮৬ বার


বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ অনেক বেশি থাকবে। আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

 

 

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের জনসভায় পৌঁছানোর পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। 

এরপর জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে আরেকটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের ব্যাপারে বলেছিলাম। তারই অংশ হিসেবে আজকে চাঁদপুর সফর করছি।

আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

 

এ সময় কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ