ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘সিরিয়াস আলোচনা’ চলছে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৯ মে, ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭৪ বার


‘সিরিয়াস আলোচনা’ চলছে

উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা বাতিল করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি মঙ্গলবার ইরানের ওপর পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছেন।

এখন সিরিয়াস আলোচনা চলছে বলেও জানান তিনি।

 

ট্রাম্প বলেন, তাকে অবহিত করা হয়েছে এমন একটি চুক্তি করা হবে যা যুক্তরাষ্ট্রের কাছে ‘খুবই গ্রহণযোগ্য’।

 

তিনি আরও বলেন, ইরানের জন্য কোনো পারমাণবিক অস্ত্র নয়।

ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো গ্রহণযোগ্য চুক্তি না হলে মার্কিন যুক্তরাষ্ট্র এক মুহূর্তের নোটিশে ইরানের ওপর একটি পূর্ণাঙ্গ, বৃহৎ আকারের আক্রমণ চালিয়ে যেতে প্রস্তুত থাকবে।

 

এদিকে ইরানের একজন সিনিয়র সামরিক কমান্ডার যুক্তরাষ্ট্রকে ‘আবারও কৌশলগত ভুল এবং ভুল হিসাব না করার’ কথা বলেছেন।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনা মানে আত্মসমর্পণ নয় এবং তেহরান ‘মর্যাদা, কর্তৃত্ব ও জাতির অধিকার রক্ষার মধ্য দিয়ে আলোচনায়’ প্রবেশ করেছে।

 

সূত্র: বিবিসি, আল-জাজিরা


   আরও সংবাদ