ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আনসার-ভিডিপি মানুষের আস্থা অর্জন করেছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ মে, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার


আনসার-ভিডিপি মানুষের আস্থা অর্জন করেছে

সাহসিকতা ও কর্মদক্ষতা দিয়ে আনসার ও ভিডিপি মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তারা প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে বলে আশা করি।

 

বুধবার (২০ মে) সকালে গাজীপুরের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা ও কর্মদক্ষতা দিয়ে আনসার ও ভিডিপি মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার-ভিডিপির সাফল্যও প্রশংসনীয়।

 

তারেক রহমান বলেন, আনসার-ভিডিপির সদস্যরা শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।

 

এর আগে, বুধবার সকালে প্রধানমন্ত্রী সফিপুরের সমাবেশস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন।

 

এ সময় অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি। বাহিনীর চৌকস দলগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।


   আরও সংবাদ