ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ মে, ২০২৬ ২০:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
ঈদুল আজহা ঘিরে এবার ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এতথ্য জানান।
তিনি বলেন, ‘ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এ স্টেশন থেকে ছেড়ে গেছে।
’
টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।’
যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে কবির হোসেন বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি।
এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হবে।’