ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আজ শনিবার সরকারি অফিস খোলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ মে, ২০২৬ ০৯:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


আজ শনিবার সরকারি অফিস খোলা

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করায় ঈদের আগে শেষ শনিবার (২৩ মে) অফিস খোলা থাকছে। ঈদের আগে শেষ কর্মদিবস রোববার (২৪ মে)।

তবে স্কুল-কলেজের ছুটি শনিবার (২৩ মে) থেকেই শুরু হয়েছে। খুলবে ৮ জুন।

 

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পর আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করে গত ১৪ মে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা, ২০২৬ উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিসসমূহ খোলা থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী-

জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতামুক্ত থাকবে।

 

হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এতে আরও বলা হয়, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সাত দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়।

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আগামী ২৬ থেকে ৩১ মে ঈদুল আজহার ছুটি নির্ধারিত ছিল। এই ছুটি একদিন (২৫ মে) বাড়ানো হয়েছে।


   আরও সংবাদ