ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আদ-দ্বীন হাসপাতালে ৩ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ মে, ২০২৬ ১৪:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩ বার


আদ-দ্বীন হাসপাতালে ৩ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতলে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

 মারা যাওয়া শিশুদের বয়স একদিন থেকে দুই দিন। মৃত শিশুদের সকলেই পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছিল।

 

 

বুধবার (২৭ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতলের ৮ তলায় পোস্ট-অপারেটিভ-২ তে ভোর ৬ থেকে সকাল ৯টা পর্যন্ত একে একে ছয় জন নবজাতক মারা যায়।

 

 

হাসপাতালের পোস্ট অপারেটিভে ১১ জন রোগী ছিল এদের মধ্যে ৬ জন মারা যায়। তাদের বয়স হবে ১ থেকে ২ দিন।

 

বুধবার দুপুরে হাসপাতালের একটি সূত্র জানান, ভোর ৬টা থেকে ৯টার মধ্যে ৬ নবজাতক মারা গেছে। নবজাতকের মৃত্যুর কারণ অবশ্যই হাসপাতাল থেকেও তদন্ত করে বের করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজস্ব গতিতে তদন্ত করে দেখছে। শোনা যাচ্ছে অনেকেই অপারেটিভের এসি নিজেরাই বন্ধ করেছিল আবারও চালু করেছে তবুও বিষয়গুলো নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। 

 

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, একসঙ্গে ৬ নবজাতক মৃত্যুর খবর পাওয়া গেছে। ৬ নবজাতকের মৃত্যুর কারণ নিয়ে কাজ করা হচ্ছে। সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থলে অনেক আগেই এসে পৌঁছেছে। পোস্ট অপারেটিভ যারা মারা গেছে তাদের বয়স হবে এক থে

কে দুই দিন।

 


   আরও সংবাদ