ঢাকা, মঙ্গলবার, ০২ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সংগ্রামী আম্বিয়া খাতুনকে ভুলে যাননি প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ জুন, ২০২৬ ২০:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


সংগ্রামী আম্বিয়া খাতুনকে ভুলে যাননি প্রধানমন্ত্রী

ঢাকা: ২০২৩ সালের ২৮ অক্টোবরের আলোচিত পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার হন ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। তাকে গ্রেপ্তার করতে না পেরে তার বড় ভাই শহীদুল্লাহ মুসুল্লিকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

পরবর্তীতে গ্রেপ্তার হন আমানও।

 

আলোচিত ওই মামলায় আমানকে বারবার পুলিশি রিমান্ডে নিয়ে নির্যাতন করা হলে তার মা আম্বিয়া খাতুনের সঙ্গে নিয়মিত লন্ডন থেকে ফোনে কথা বলতেন তারেক রহমান।

 

সে সময় সংবাদমাধ্যমে প্রকাশিত ‘দুই সন্তানের মুক্তির আশায় কোর্টের বারান্দায় বসে থাকেন ৭৫ বছরের আম্বিয়া খাতুন’ শিরোনামের প্রতিবেদন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরিবর্তিত প্রেক্ষাপটে বর্তমানে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গত কয়েকদিন ধরে ছাত্রনেতা আমানের মা আম্বিয়া খাতুন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন। শুরু থেকেই এই সংগ্রামী মায়ের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে গিয়ে আম্বিয়া খাতুনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

ডা. বিটু আমান ও তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং আম্বিয়া খাতুনের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় ডা. রাশেদুল হাসান রিপন, ডা. শাহ মো. সামিউর রহমান, ডা. মো. মাহমুদ আলী বাবু, ডা. মো. হাফিজুর রহমান, আমানউল্লাহ আমান এবং তার বড় ভাই শহীদুল্লাহ মুসুল্লি উপস্থিত ছিলেন। 


   আরও সংবাদ