ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাপের কামড়ে ৪বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ জুন, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


 সাপের কামড়ে ৪বছরের শিশুর মৃত্যু

লিয়াকত হোসাইননলায়ন,জামালপুর প্রতিনিধি।।জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে হুমায়রা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুুরে উপজেলার বালিজুড়ি ইউনিয়ননের নাদাগাড়ী এলাকা এঘটনা ঘটে বলে স্থানীয়র ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াসিম উদ্দিন জানিয়েছেন।

 

নিহত হুমায়রা নাদাগাড়ী গ্রামের স্বপন মিয়ার কন্যা।

 

ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন জানান, দুপুরে ঘরে বিছানার উপর বসে মোবাইলে ভিডিও দেখছিল শিশু হুমায়রা। তার বাবা-মা দুজনেই বাইরে কাজ করতেছিল। এসময় বিষধর একটি সাপ কামড় দিলে শিশু হুমায়রা চিৎকার দেয়। চিৎকার শুনে তার দাদা এগিয়ে গেলে তাকে বড় একটি সাপে কামড় দিয়েছে বলে জানায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মাদারগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবু রায়হান, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যু হয়েছে। পরে পরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

 


   আরও সংবাদ