ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খলিলুর রহমানকে শুভেচ্ছা জানালেন প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ জুন, ২০২৬ ১৫:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


খলিলুর রহমানকে শুভেচ্ছা জানালেন প্রতিমন্ত্রী-উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও পররাষ্ট উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৪ জুন) দেশে ফেরার পর তাকে অভিনন্দন জানান।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এক বার্তায় বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

তার এ নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক সক্ষমতা এবং বৈশ্বিক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার বহিঃপ্রকাশ।

 

আমি বিশ্বাস করি, তার দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতিসংঘের কার্যক্রমকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 

প্রসঙ্গত, ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান বিজয়ী হন।

জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

 


   আরও সংবাদ