ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ জুন, ২০২৬ ১৫:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে যুবদলের আংশিক কমিটি ঘোষিত হলেও আজ ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হলো।

ঘোষিত এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন রেজাউল কবীর পল এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে।

 

 

এছাড়া মো. কামরুজ্জামান জুয়েলকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং আল মেহেদী তালুকদারকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৫১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ২৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৮ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৩ জন স্থান পেয়েছেন।

কেন্দ্রীয় এই কমিটিতে দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়াকে।

 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে কোষাধ্যক্ষ পদে রোকনুজ্জামান রোকন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আমিনুর রহমান আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খায়রুজ্জামান লিঙ্কন (সহ-সভাপতি পদমর্যাদা), এ আর মামুন খান (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) ও মুজাহিদুল ইসলাম মুরাদ (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মনোনীত হয়েছেন।

 

 

এছাড়া কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে পাঁচজন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দু'জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির তালিকা দেখতে ক্লিক করুন


   আরও সংবাদ