ঢাকা, রবিবার, ০৭ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খালেদা জিয়ার প্রতি শোকজ্ঞাপনের বিস্তারিত জানাল পশ্চিমবঙ্গ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ জুন, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


খালেদা জিয়ার প্রতি শোকজ্ঞাপনের বিস্তারিত জানাল পশ্চিমবঙ্গ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুষ্ঠিত শোকজ্ঞাপন কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

 

বাংলাদেশ মিশনকে খালেদা জিয়ার প্রতি শোকজ্ঞাপনের বিস্তারিত জানাল পশ্চিমবঙ্গ

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের শুরুতে খালেদা জিয়ার প্রতি শোকজ্ঞাপন করা হয়।

একইসঙ্গে রাজ্যের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকজ্ঞাপন পর্ব অনুষ্ঠিত হয়। প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

 

এরপর ৫ ফেব্রুয়ারি তৎকালীন রাজ্যপালের ভাষণের মাধ্যমে ফের অধিবেশন শুরু হয়। শোকজ্ঞাপন অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন বিধানসভার তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে নিহত ও প্রয়াত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান বিধানসভার তৎকালীন সচিবও।

 

বাংলাদেশ মিশনকে খালেদা জিয়ার প্রতি শোকজ্ঞাপনের বিস্তারিত জানাল পশ্চিমবঙ্গ

তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সময় আনুষ্ঠানিকভাবে কলকাতার বাংলাদেশ মিশনকে কিছুই জানানো হয়নি। ঘটনার প্রায় পাঁচ মাস পর গত ২ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ বসু কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। সেই চিঠিতে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারির বিধানসভা অধিবেশনের কার্যবিবরণীর অংশবিশেষ সংযুক্ত করে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ সংক্রান্ত শোকবার্তা সম্বলিত কার্যবিবরণী পাঠানো হচ্ছে এবং তা তার নিকটাত্মীয়দের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


   আরও সংবাদ