ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ জুন, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

ঢাকা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশসহ পাঁচ দেশ।

রোববার (০৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পানাখা থেকে পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

 

ভূমিকম্প সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। শক্তিশালী এ ভূকম্পনের ফলে নড়ে ওঠে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীন।



আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভুটানে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমকম্পনটি মাঝারি ধরনের। এর ফলে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।



ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ৪৩২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি।

 


   আরও সংবাদ