ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ জুন, ২০২৬ ১৩:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার (১০ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনের সেন্ট্রাল গ্যালারিতে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন।

 

এর আগে কার্জন হল এলাকায় একটি বৃক্ষরোপণ করে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

 


   আরও সংবাদ