ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জলবায়ু অর্থায়ন-এলডিসি উত্তরণে সহায়তার আহ্বান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ জুন, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


 জলবায়ু অর্থায়ন-এলডিসি উত্তরণে সহায়তার আহ্বান

জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে টেকসই ও মসৃণ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আরও সহায়তা চেয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।

 

বৃহস্পতিবার (১১ জুন) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, চলতি বছরের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

এ প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউএনডিপির ‘ব্যালট প্রকল্প’র অবদান গুরুত্বপূর্ণ ছিল।

 

রাষ্ট্রদূত নোমান চৌধুরী নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার, সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিসহ (জিইএফ) বিভিন্ন আন্তর্জাতিক তহবিলে প্রবেশাধিকার বৃদ্ধির ক্ষেত্রে ইউএনডিপির কারিগরি সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান।


   আরও সংবাদ