ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৫ জুন, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

সোমবার  (১৫ জুন) ভোরে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, আগামী ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হরমুজ প্রণালী টোলমুক্ত থাকবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করবে।

 

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি স্বাক্ষরিত হবে।

ইরানের সামরিক কর্মকর্তারা এ সমঝোতাকে দেশের কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে তুলে ধরছেন।

 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি এই চুক্তিকে স্বাগত জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়।

পরবর্তীতে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

May be an image of text that says 'যেসব শর্তে ইরান- -যুক্তর -যুক্তরাষ্টরের ফ্টরের চুক্তি চুড়ান্ত লেবাননসহ মধ্যপ্রাক্যের সব রণাঙ্গনে যুদ্ধের অবসান মার্কিন অবরোধ জুলে নেয়ার শর্তে ৩০দিনের মধ্যে হরমুজ খুলে দেবে ইরান ইরানকে ၁၀၀ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে যুক্তরাফ্টরু ও মিত্রদেশগুলো ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞ তুলে নেয়া পারমানবিক অস্প্র উৎপাদন না করার বিষয়ে প্রতিশুতিতিদ্ধ ইরান ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারে মার্কিন প্রতিশুতি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞ আরোপ না করার শর্ত স্থৃয়ী যুদ্ধবিরতির জন্য ৬০ দিনব্যাপী আলোচনা এ্খন'

সংঘাতের একপর্যায়ে বিশ্ব তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দর ঘিরে নৌ-অবরোধ আরোপ করে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জেনেভায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অনুষ্ঠানে অংশ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি
 


   আরও সংবাদ