ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৮ জুন, ২০২৬ ০৮:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২৫ বার


 মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

ইসমাইল হোসেন পোরশা

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পোরশা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের গাংগুরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মাদক বিক্রয়ের সময় মোঃ ইব্রাহিম (৩০), পিতা- মোঃ শরিফ উদ্দিন, গ্রাম- পোরশা (গোবিরাকুড়ি), থানা- পোরশা, জেলা- নওগাঁকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় নওগাঁ জেলা আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পোরশা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
 


   আরও সংবাদ