ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
ঢাকা: বিশ্বের বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে, ১২৪টি দেশের মধ্যে ঢাকা রয়েছে ২১ নম্বরে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুর মান নির্ধারণে শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোরকে ভালো হিসেবে বিবেচনা করা হয়।
৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, জাকার্তার বায়ুমান সূচক ১৮২।
ফলে শহরটির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ঢাকার বায়ুদূষণ সূচক ৭৬, যা মাঝারি বা সহনীয় পর্যায়ের মধ্যে পড়ে।
বায়ুদূষণের এ সূচক নিয়মিত পরিবর্তিত হয়। ঢাকার বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়।