ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬ ১৪:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার (১৪ জুলাই) বার্তা সংস্থা তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন।

 

গারিবাবাদি বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা মার্কিন হামলা এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ‘আসন্ন আগ্রাসন’ মোকাবিলার সিদ্ধান্তের অংশ হিসেবেই ইরান এ পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হবে।

এটি আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার উদ্যোগ নেবে না ইরান।

 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর টানা ৪০ দিনের সংঘাত শেষে ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে ১৪ দফা সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

 

সমঝোতা অনুযায়ী, ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং বন্দর অবরোধ শিথিল করার প্রতিশ্রুতি দেয়।

তবে গত ৫ জুলাই সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে দায়ী করে ওয়াশিংটন। এর জবাবে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ১৩ জুলাই, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এই জলপথ ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ২০ শতাংশ হারে টোল দিতে হবে।

ট্রাম্পের ওই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানায় তেহরান।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ পুনর্বহালের পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে ইরান।

সূত্র: তাসনিম নিউজ


   আরও সংবাদ