আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য নেই সুসংবাদ
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য নেই সুসংবাদ
পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে উচ্চমাত্রার উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। যে কোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
এ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি চলমান পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত
যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত
এ ছাড়া, যেসব যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণ করবেন, তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে কি না, তা নিশ্চিত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা