ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সায়েদাবাদ টার্মিনাল দখলমুক্তে যৌথ অভিযান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ জুলাই, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


সায়েদাবাদ টার্মিনাল দখলমুক্তে যৌথ অভিযান

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকান ও গাড়ি মেরামতের দোকান উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

 

 

ট্রাফিক সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সায়েদাবাদ বাস টার্মিনালের প্রধান প্রবেশপথ এবং টার্মিনালের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপিত মোট ১৬টি দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলমুক্ত করা হয় এবং জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

 

জনস্বার্থে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


   আরও সংবাদ