ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ ১৬:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা

ঢাকা: বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ উপলক্ষে রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও একযোগে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি ও কর্মসূচি চূড়ান্ত করতে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার (এনডিসি) এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা।

 

সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, এবারের বিশ্ব পর্যটন দিবস সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে চায় সরকার। দেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিনির্ভর প্রদর্শনীর আয়োজন করা হবে।

একই সঙ্গে জেলা পর্যায়েও সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটন খাতের বেসরকারি উদ্যোক্তা ও অংশীজনদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্মিত প্রচারণামূলক টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রদর্শন করা হবে। এছাড়া বিদেশি কূটনীতিক ও অতিথিদের অংশগ্রহণে লাইভ কুকিং শো এবং রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখানে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।


   আরও সংবাদ