আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার
নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মোদি সরকার। তাঁকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গঙওয়ার, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন

মোদি সরকারের আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
বৃহস্পতিবার এই প্রশাসনিক রদবদলের তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তবে এই পরিবর্তনে আন্দোলনকারীদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলন শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি।
পরে ২৮ জুন এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের অনশনে যোগ দেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।
তাঁর যোগদানের পর আন্দোলনে নতুন গতি আসে।
আরও পড়ুন

যন্তর মন্তর এলাকায় ইন্টারনেট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে ২৬ দিনের অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে তিনি গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: এনডিটিভি