ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ অগাস্ট, ২০২৬ ১৬:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপকমিশনার (ডিসি) এবং ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
জাকির হোসেন বলেন, সংঘর্ষের একপর্যায়ে ডিএনসিসির প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ডিএনসিসি।