ঢাকা, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নাইজেরিয়ায় অভিযানে অপহৃত ৩০৮ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৬ অগাস্ট, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


নাইজেরিয়ায় অভিযানে অপহৃত ৩০৮ জন উদ্ধার

নাইজেরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার এ ঘটনাকে যৌথ নিরাপত্তা বাহিনীর অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

 

প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল।

 

আরও পড়ুন

৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

 

 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সমন্বিত অভিযানে নাইজার রাজ্যের নিউ বুসা এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বনাঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়।

 

 

অভিযানে জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের সদস্যরা অংশ নেন।

সরকারের দাবি, এক দিনের অভিযানে এটিই দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

 

 

স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাইজ নিউজ জানায়, গত ৩ ফেব্রুয়ারি কোয়ারা রাজ্যের কাইয়ামা এলাকায় সশস্ত্র হামলা চালিয়ে বহু বাসিন্দাকে অপহরণ করা হয়েছিল।

 

এক বিবৃতিতে প্রেসিডেন্ট টিনুবু বলেন, এ সফল অভিযান নিরাপত্তা সংস্থাগুলোর দক্ষতা, সমন্বয় ও পেশাদারিত্বের প্রমাণ।

 

 

নাগরিকদের জীবন রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও নিষ্ঠারও প্রশংসা করেন তিনি।

আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে মুক্তিপণের জন্য অপহরণ বড় ধরনের নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। অপরাধী চক্র, দস্যু ও বোকো হারাম-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর তৎপরতায় দেশটির বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন।সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ