ঢাকা, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ অগাস্ট, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০ বার


চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জমকালো চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। GeographicReference

 

শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে একটি করে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। গাছ লাগানোর পর তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ড্যাবের সর্বস্তরের নেতাকর্মী ও চিকিৎসকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


   আরও সংবাদ