ঢাকা, সোমবার, ১০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১০ অগাস্ট, ২০২৬ ১৪:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি-এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি।

এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার একটি প্রক্রিয়া রয়েছে।

 

তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা এর পাঁচ গুণ ছিল। সে হিসেবে আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি করেছিলাম।

 

বর্তমান সরকারও এ ধরনের প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রতিষ্ঠানপ্রধানদের ডেকে জিজ্ঞাসা করলেই সমস্যার সমাধান হবে না। এর জন্য একটি সিস্টেম রয়েছে।

সেই ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে কাজ করা হবে।

 

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার কোনো জায়গায় ক্রমাগত অবনতি হলে এবং কোনো স্কুল, কলেজ বা মাদ্রাসায় শূন্য পাস হলে, সেগুলোকে সরকারের পক্ষ থেকে অ্যাড্রেস করা দায়িত্বের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে অনেক পদ্ধতি অনুসরণ করা হবে। শুধু ডাকলেই তো হবে না, এর জন্য একটি সিস্টেম রয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, আগামী দিনে এসব প্রতিষ্ঠানের ফলাফল কীভাবে উন্নত হয়, তা দেখতে অপেক্ষা করতে হবে।


   আরও সংবাদ