আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
মূল কম্পনের পর অন্তত তিনটি পরবর্তী কম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এখন পর্যন্ত ২ জন নিহতের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় ৩ ফুট উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে।
ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি দেশটির কয়েকটি এলাকায় সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছিল। পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
তবে অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ কিংবা দেশটির অন্যান্য অঞ্চলে সুনামির কোনো আশঙ্কা নেই।
সূত্র: রয়টার্স