ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২৬ ১৪:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার


রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

 

পরে নির্বাচন ভবনে জামায়াত নেতা ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন বলেন, অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। প্রথমটি বৈধ হলে পরেরটি আর বাছাইয়ের প্রয়োজন নেই।

অলি আহমদের প্রথম মনোনয়নপত্রটিই বৈধ হয়েছে।

 

এই মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ডা. শরিফুর রহমান আর সমর্থক হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. আল আমিন।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আব্দুল বাতেন বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।

৩০, ৩৫ বছর পরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আশা করি।

 

দুপুর ১২টায় বাছাই হবে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র।

আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে।


   আরও সংবাদ