ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২৬ ১৪:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই

‘বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’-বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলার পাকুন্দিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিন দুপুরে তিনি কটিয়াদী উপজেলায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।

 

 

 

জানা গেছে, এদিন বেলা ১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন।

হ্যাচারির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পর তিনি কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।

 

এর আগে সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দেন সরকারপ্রধান।

সেখানে তিনি দেশ পুনর্গঠন এবং বাংলাদেশকে একটি কল্যাণমুখী ও জনবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

জনসভার আগে, সকাল সাড়ে ১১টার দিকে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পাকুন্দিয়ার ওই এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি স্থানীয় মৎস্য খামারিদের মধ্যে মাছের পোনা বিতরণ করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

 


   আরও সংবাদ