ঢাকা, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে নতুন ৪ স্থায়ী কমিটি সদস্যের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে নতুন ৪ স্থায়ী কমিটি সদস্যের শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 


   আরও সংবাদ