স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ ৮৮ বোতল ভারতীয় মদ সহ আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় থেকে তাকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পাথরের চর চেংটিমারী এলাকার মৃত শফি উদ্দিনের পুত্র আব্দুল মালেক (৫০), এর দোকানের পেছনে আব্দুল জলিলের পুকুরের হাইওয়ে সড়কসংলগ্ন কচুরিপানার নিচে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং আব্দুল মালেককে আটক করা হয়।
উদ্ধার করা মদের মধ্যে রয়েছে—ব্ল্যাক হোয়াইট ৩৩ বোতল, হুইস্কি ২৩ বোতল, ইউস্কি ২০ বোতল এবং ভটকা ১২ বোতল।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।