ঢাকা, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এই দিনটিকে সংসদের জন্য একটি ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধী দলের নেতারা।

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলার পাশাপাশি তারা দাবি করেছেন, এই বিলগুলোর মাধ্যমে জনগণের মানবাধিকার হরণ করা হয়েছে এবং ধর্মীয় মূল্যবোধকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর ) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধীদল।

এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদ থেকে বের হওয়ার সময় মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানান।

 

পরে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পিকার বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে কথা বলতে চাইলেও স্পিকার তাকে সেই সুযোগ না দিয়ে উল্টো মশকরা করেছেন।

স্পিকারের এমন পক্ষপাতমূলক আচরণকে চরম হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি।

 

চিফ হুইপ অভিযোগ করেন, বিরোধী দলের মতামতের কোনো তোয়াক্কা না করে সরকার তড়িঘড়ি করে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল সংসদে উত্থাপন ও পাস করেছে।

তিনি দাবি করেন, এই বিলে স্বাধীন কোনো তদন্ত করার ন্যূনতম সুযোগ রাখা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

 


   আরও সংবাদ