ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

 

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।

 

সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

 

 

ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনের আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে ড. খলিলুর রহমান, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি-নির্বাচিত, বৈশ্বিক এ গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। 

 

এছাড়া সোমবার (৭ সেপ্টেম্বর) জাতিসংঘ বাংলাদেশ কার্যালয় ড. খলিলুর রহমানকে ইউএনজিএ-৮১ এর সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

 

এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

১৯৮৬ সালে ইউএনজিএ’র ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। চার দশক পর আবার একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।


   আরও সংবাদ