ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সৌদি ঘাঁটিতে হুথিদের হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


সৌদি ঘাঁটিতে হুথিদের হামলা অব্যাহত

সৌদি আরবের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে হুথিরা। একইসঙ্গে ইয়েমেন সরকারের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে হুথিরা।

  

 

হুথিদের দাবি, সোমবারও (১৪ সেপ্টেম্বর) তারা সৌদির খামিস শহরের মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

অন্যদিকে গত কয়েকদিনে সৌদি বাহিনী ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে ৩০০টির বেশি বিমান হামলা চালিয়েছে।

 

 

এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার জেদ্দায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেন। সৌদির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে রয়টার্স জানিয়েছে, বৈঠকে সবশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

 

সম্প্রতি হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চেয়েছিলেন সৌদি যুবরাজ। তবে রয়টার্স জানায়, ট্রাম্প হুথিদের ওপর সরাসরি মার্কিন হামলায় রাজি হননি।

 

সরাসরি হামলায় রাজি না হলেও যুক্তরাষ্ট্র সৌদি আরবকে গোয়েন্দা তথ্যসহ হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে বলে সৌদি যুবরাজকে আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প।


   আরও সংবাদ