ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
বিসিএস নন-ক্যাডার হতে যোগদানকারী সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এজন্য তথ্য চাওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) হতে যোগদানকারী সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্যাদি আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে দুই সেট হার্ডকপি অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
বিগত ৫ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর); বিভাগীয়/ফৌজদারি মামলা/অডিট আপত্তি না থাকা সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত); চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল অঞ্চলের আঞ্চলিক উপপরিচালককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।