ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোরশায় বিএনপির সাধারণ সম্পাদককে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


পোরশায় বিএনপির  সাধারণ সম্পাদককে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

পোরশা প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার ৬ নং মুর্শিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূর ইসলামকে দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর এ–সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, মুর্শিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকালে মো. নূর ইসলামের বিরুদ্ধে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাঁকে সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পোরশা উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে সাময়িকভাবে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
 


   আরও সংবাদ