ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এমপি ফেরদৌসী মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


এমপি ফেরদৌসী মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র হাতে পেয়েছেন বলে জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ কথা জানান।

 

একইসঙ্গে ওই আসনটি শূন্য ঘোষণার পর পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হবে বলেও জানান তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন।

সংবিধানের বিধান অনুযায়ী পত্রটি পাওয়ার পরই তার পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব।

আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।

 

 

 

পদত্যাগের চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের বিধান হলো, এমপিরা যখন পদত্যাগ করেন, তখন কোনো কারণ উল্লেখ করার প্রয়োজন হয় না।

 


   আরও সংবাদ