স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬ ১৪:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে বাংলাদেশ। এতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫০ রানে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বিধ্বংসী বোলিংয়ে ১০৬ রানের লিড পায় নাজমুল হোসেন শান্তর দল।
পাঁচ উইকেটের সঙ্গে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন হাসান। এবাদতের শিকার চার উইকেট।
১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম যোগ করেন ৩১ রান।
তবে ১৩ রান করে সাদমান অহেতুক শট খেলতে গিয়ে মোহাম্মদ সেলিমের বলে রহমত শাহর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। ইয়ামিন আহমাদজাইয়ের বলে আতালের হাতে ক্যাচ দিয়ে ১৪ বলে ৭ রান করে ফেরেন তিনি। লাঞ্চের আগে পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
তানজিদ হাসান তামিম অপরাজিত আছেন ২৮ বলে ২৪ রান করে। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার।
আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সেলিম ও ইয়ামিন আহমাদজাই।