ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সতীর্থদের আবেগঘন বার্তা, ‘তোমাকে ছাড়া কিছুই সম্ভব হতো না’

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬ ১৪:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


সতীর্থদের আবেগঘন বার্তা, ‘তোমাকে ছাড়া কিছুই সম্ভব হতো না’

আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করে রেখেছেন লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে তার বিদায় ঘিরে আবেগের রেশ এখনো কাটেনি।

এরই মধ্যে সতীর্থদের কাছ থেকে পাওয়া ১০ নম্বর জার্সিতে লেখা বিশেষ বার্তাগুলো সামনে এসেছে। সেখানে মেসির প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থরা।

 

দলের জার্সির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রকাশ করা বিস্তারিত ছবিতে সতীর্থদের হাতে লেখা বার্তাগুলো দেখা গেছে। এর মধ্যে মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো দি পলের বার্তাটি বিশেষভাবে নজর কেড়েছে।

তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া এসবের কিছুই সম্ভব হতো না। তোমাকে ভালোবাসি, ভাই।

’

 

মেসির নেতৃত্ব ও অনুপ্রেরণার কথা তুলে ধরেছেন ক্রিস্তিয়ান রোমেরোও। আর্জেন্টিনার এই ডিফেন্ডার লিখেছেন, ‘আমাদের কখনো হাল না ছাড়তে এবং সবকিছুই সম্ভব, এই বিশ্বাস রাখতে শেখানোর জন্য অনেক ধন্যবাদ। তোমাকে ভালোবাসি, অধিনায়ক।’

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের বার্তায় ছিল অন্যরকম আবেগ। তিনি লিখেছেন, ‘আমাকে বিশ্বের সেরা গোলরক্ষক বানানোর জন্য ধন্যবাদ। তোমার গোলগুলো আমি মনপ্রাণ দিয়ে ঠেকিয়েছি।’

লিসান্দ্রো মার্তিনেস মেসির অবদানের কথা স্মরণ করে লিখেছেন, ‘আমাদের জাতীয় দলের ইতিহাস বদলে দেওয়ার জন্য ধন্যবাদ, লিও। শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আমাদের জন্য বেঁচেছ ও লড়েছ। তোমাকে খুব মিস করব। ভালোবাসি তোমাকে।’

লাউতারো মার্তিনেস লিখেছেন, ‘তোমার রেখে যাওয়া উত্তরাধিকার এবং আমাকে আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ। সব সময় কৃতজ্ঞ থাকব।’ লিয়ান্দ্রো পারেদেসের বার্তা ছিল সংক্ষিপ্ত, ‘আমাদের এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। তোমাকে ভালোবাসি।’

নিকোলাস তাগলিয়াফিকোও মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার ভাষায়, ‘ফুটবল ও এই জার্সির প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ, লিও।’

দলের জার্সির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের উদ্যোগে শুধু হাতে লেখা বার্তাই নয়, মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সতীর্থদের ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে। সেখানে রোমেরো বলেছেন, ‘সে অসাধারণ একজন মানুষ। সত্যি বলতে, আমি তাকে ভালোবাসি।’

মেসির উত্তরসূরি হিসেবে ভবিষ্যতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাওয়ার সম্ভাবনা যাদের নিয়ে আলোচনা হয়, সেই নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনিও জানিয়েছেন মেসির প্রভাবের কথা। বর্তমানে ফিওরেন্তিনায় খেলা সাবেক রিভার প্লেট ফুটবলার মাস্তানতুয়োনো মেসির সঙ্গে খেলাকে ‘স্বপ্ন’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে কোমোর হয়ে খেলা নিকো পাজ বলেছেন, ‘আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ।’


   আরও সংবাদ