ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬ ০৯:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


 দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য

দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিয়োজিত থাকবেন।

 

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

শরীফুল ইসলাম জানান, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা সহায়তা দেবেন বিজিবি সদস্যরা।

সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় প্রায় ১০ হাজার বিজিবি সদস্য নিয়োজিত থাকবেন।

 


   আরও সংবাদ