ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬ ১৪:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এর প্রভাবে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

 

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

 

শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

এতে ভোগান্তিতে পড়েন এসব সড়ক ব্যবহারকারী যাত্রীরা।

 


   আরও সংবাদ