ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তাহসিফের মরদেহ উদ্ধারের ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


তাহসিফের মরদেহ উদ্ধারের ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। 

মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

 

 

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাস্থলের কাছাকাছি একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি তাহসিফের মোটরসাইকেল। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে।

 

শুক্রবার সকাল ১১টার দিকে পিবিআইয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় করা মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। তবে ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে।

 

বার্তায় আরও বলা হয়, নদী থেকে মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি ভুক্তভোগী তাহসিফের কি না, তা যাচাই-বাছাই চলছে।

 

 

নৌ পুলিশকে সহযোগিতার জন্য পুলিশের অন্যান্য ইউনিটের মতো পিবিআইও কাজ করছে। তদন্তে পাওয়া সব তথ্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানায় সংস্থাটি।


   আরও সংবাদ