ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬ ০৮:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

 

জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রবিবার (৮ নভেম্বর) ইসলামপুর পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

 সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় এতে সহ সভাপতি মিজানুর রহমান খান শাহিন,একেএম শহিদুর রহমান,জয়নাল আবেদীন সরকার,সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল প্রমূখ বক্তব্য রাখেন।

 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

 

 


   আরও সংবাদ