ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


 রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর রাশিয়ার ওপর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় ক্রিমিয়া সেতু ও একটি তেল শোধনাগার লক্ষ্যবস্তু হয়েছে।

 

মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, সোমবার সকালে ক্রিমিয়া সেতুতে হামলা চালানো হয়। এতে দুপুর পর্যন্ত সেতুটিতে যান চলাচল সীমিত রাখা হয়।

তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

 

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতে মস্কো অঞ্চল ও ক্রিমিয়াসহ বিভিন্ন এলাকায় ১ হাজার ৩৩৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী।

 

অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। এতে শোধনাগারের অপরিশোধিত তেল পরিশোধন ও গ্যাসোলিন উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের হামলায় রাশিয়ার ৫৫ শতাংশের বেশি তেল পরিশোধন সক্ষমতা অকার্যকর হয়ে পড়েছে। তবে ব্লুমবার্গ নিউজ এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে, ইউক্রেনের নিপ্রো, জাপোরিঝিয়া ও চেরকাসি অঞ্চলের জ্বালানি অবকাঠামোতেও হামলা হয়েছে। এতে অন্তত দুজন নিহত এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। অন্যদিকে, রাশিয়ার হামলায় ওদেসায় ৫২ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

গত সপ্তাহে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে দুই পক্ষ আলোচনা অব্যাহত রাখা এবং নতুন করে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে।


   আরও সংবাদ