ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬০ টি মামলা দায়ের করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর)বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১০৩ জন, গুলশান বিভাগ ৬৬ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, এসআরইউ ৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ৪ টি ককটেল, ১৩ টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশী মদ, ১ টি ট্রাক, ৫ টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়।

 

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 


   আরও সংবাদ