ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬ ১৬:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন মঙ্গলবার (২৪ নভেম্বর) শুরু হবে। এ যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

 

 

সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আগামীকাল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্পচার করা হবে।

 

 

এর আগে রোববার (২২ নভেম্বর) সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের জন্য মঙ্গলবার দিন রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

 

 

গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।

এরপর ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝিতে তিনি গ্রেপ্তার হন।

 


   আরও সংবাদ