ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ইসলামপুরে ভিজিএফ বরাদ্দ এলো দিগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ মার্চ, ২০২৬ ০৯:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ইসলামপুরে ভিজিএফ বরাদ্দ এলো দিগুন

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)সংবাদদাতা ॥ জামালপুরের ইসলামপুরে আসন্ন ঈদুল ফিতরে কমছে
ভিজিএফ বরাদ্দ, বঞ্চিত হচ্ছে ৩৩ হাজার পরিবার শিরোনামে সংবাদ দৈনিক ইত্তেফাকে প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে
স্থানীয় এমপি ও প্রশাসন। সহায়তার বরাদ্দ চার ভাগের এক ভাগে- নেমে আসায় যা হতাশা ছড়িয়ে পড়েছে উপজেলার
সর্বত্র হত দরিদ্র ও জন প্রতিনিধিদের মাঝে।
প্রকাশিত সংবাদের পর সংশ্লিষ্ট ১৩৮ দশমিক ৩৪০ মেট্রিক টন বরাদ্দ থেকে ৪৬০ দশমিক ৭৩০ মেট্রিক টন বরাদ্দ পত্র
প্রেরণ করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয়।
৩মার্চ সোমবার অধিদপ্তর উপজেলা প্রশাসনের নিকট এই পত্র প্রেরণ করেন। এতে প্রায় অর্ধলক্ষ পরিবার ভিজিএফ
কর্মসূচির আওতায় দুস্থ, অতিদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা, প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারগুলোকে বিনামূল্যে ১০
কেজি করে চাল পাবেন।
উল্লেখ্য যে গত ২২ ফেব্রুয়ারী ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয় বিগত সময়ের
তুলনায় তিনগুন কমে ১৩ হাজার ৮৩৪টি পরিবারকে সহায়তা জন্য ১৩৮ দশমিক ৩৪০ মেট্রিক টন বরাদ্দ পত্র প্রদান করেন।
এতে প্রায় ৩৩ হাজার পরিবার বঞ্চিত হওয়ার খবরে হতাশ হয়ে পরেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোছা. নূর-এ শেফা বলেন, জনসংখ্যা, দরিদ্রতার হার ও দুর্যোগ
ঝুঁকি বিবেচনায় সুবিধাভোগীর সংখ্যা নির্ধারণ করা হয়। ঈদ, বন্যা ও ঘূর্ণিঝড়সহ দুর্যোগ পরিস্থিতি
বিবেচনায় ভিজিএফ কার্ড বৃদ্ধি করে পূনরায় বরাদ্দ দিয়েছেন সরকার। এতে ৪৬ হাজার ৭৩ জন পরিবার এই সহায়তা পাবেন।
 


   আরও সংবাদ