ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানে ৫ হাজারের বেশি গোলা ছুড়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৫ মার্চ, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


ইরানে ৫ হাজারের বেশি গোলা ছুড়েছে ইসরায়েল

ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করার পর এখন পর্যন্ত দেশটিতে তারা পাঁচ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে।

বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা বলেছে, বিশেষভাবে তেহরানকে লক্ষ্য করেই এসব হামলা করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে এখন তা তুলে নেওয়া হয়েছে।

 

ইরানের সঙ্গে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক দেশটিতে হামলা করে বসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ অর্ধশত শীর্ষ নেতা নিহত হয়েছেন।

ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) জানিয়েছে, মার্কিন-ইসরায়েলিদের যৌথ হামলায় ইরানে চার দিনে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর মধ্যে ১৮১ শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের কম। আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও আছে ১০০ শিশু।

 

হারানার বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী।

ইরানের সামরিক ঘাঁটির বাইরে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায়ও আঘাত হেনেছে এসব বোমা।

 


   আরও সংবাদ