ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হামলায় ভূখণ্ড ব্যবহার না হলে প্রতিবেশীরা নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১৪:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


হামলায় ভূখণ্ড ব্যবহার না হলে প্রতিবেশীরা নিরাপদ

ইরানকে লক্ষ্য করে চালানো কোনো হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার না হলে প্রতিবেশী দেশগুলো নিরাপদ থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গতকাল অনুমোদন দিয়েছে যে, প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালানো হবে না– যদি না ইরানকে লক্ষ্য করে কোনো আক্রমণ সেসব দেশ থেকে শুরু হয়।

ইরানি সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যে মাসুদ পেজেশকিয়ান গত কয়েকদিনে পরিচালিত হামলাগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে।

জবাবে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। সেই থেকে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা এখনো অব্যাহত রয়েছে।

 


   আরও সংবাদ