ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ১৪:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’ অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।

 

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ সহজ করতে ওইসব এলাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ছুটি দেওয়া হয়েছে।


   আরও সংবাদ